শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১

বিএনপি আলোচনায় প্রস্তুত: বিবিসি বাংলাকে খালেদা জিয়া

বিএনপি আলোচনায় প্রস্তুত: বিবিসি বাংলাকে খালেদা জিয়া

শীর্ষবিন্দু নিউজ: বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আলোচনার জন্য তিনি প্রস্তত এবং আলোচনার মাধ্যমেই সমাধান হতে হবে বলে তিনি মনে করেন।

জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের বিষয়ে তিনি বলেছেন, বিএনপি তার রাজনীতির বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং কারো দ্বারা নির্দেশিত হবে না। খালেদা জিয়া বলেন, সরকারকে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। আলোচনার আগে তার দলের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, তাদের কার্যালয় খুলে দিতে হবে এবং তাকে বাড়ি থেকে বের হতে দিতে হবে। রোববারের নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেন খালেদা জিয়া বলেন, বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026