রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৩

দীর্য সময় পরে খুলছে কুয়েতের শ্রমবাজার

দীর্য সময় পরে খুলছে কুয়েতের শ্রমবাজার

শীর্ষবিন্দু নিউজ: দীর্ঘ সাত বছর পর  বাংলাদেশি শ্রমিকদের জন্য ফের খুলছে কুয়েতের শ্রমবাজার। জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি)এ তথ্য জানিয়েছে। কুয়েতে আবার শ্রমিক পাঠানো শুরু হলে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরো কতৃপক্ষ।

জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি)তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে কুয়েতে প্রথমবারের মতো বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার সুযোগ পান। ২০০৭ সাল পর্যন্ত দেশটিতে চার লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক চাকরি নিয়ে গেছেন। বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগে ২০০৭ সাল থেকে অনেকটা কৌশলেই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় কুয়েত সরকার।

জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন নাহার সোমবার গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাস সেদেশের একটি কোম্পানির জন্য ৫৯৩ জন শ্রমিকের চাহিদা পাঠিয়েছে। চলতি মাসেই এই শ্রমিকরা কুয়েতে যাবেন বলে জানান তিনি।

সংস্থাটির মহাপরিচালক শামসুর নাহার বলেন, কয়েকটি প্রতিনিধি দল কয়েক দফায় কুয়েত সরকারের সঙ্গে বৈঠকের পর দেশটি বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নিতে রাজি হয়। বিশ্বের যে কয়টি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে তার মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত অন্যতম বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026