রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২

হঠাৎ আকাশ থেকে মাটিতে মানুষের শরীর

হঠাৎ আকাশ থেকে মাটিতে মানুষের শরীর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পবিত্রতম দেশ সৌদি আরবে রাতের আকাশের দিকে তাকিয়ে জ্বলমল তারা দেখছিলেন সৌদি আরবের এক যুবক। উল্কাপাত দেখে মুগ্ধ ওই যুবক কিছুক্ষণ পরেই অবাক বনে যান। আকাশ থেকে পড়ল মানব শরীরের অংশ। জেদ্দার আকাশ থেকে মানব শরীরের অংশ পড়ার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য পড়ে যায়।

আনুমানিক রাত ২.৩০ মিনিটের সময় পুরো ঘটনা ফোন করে পুলিশকে জানালেন ঐ সৌদি যুবক। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে মানবশরীরে অংশ। পরে পুলিশ সূত্রে জানা যায় বিমানের চাকায় লুকিয়ে থাকা মানুষের দেহাংশই কোনও কারণে মাটিতে এসে পড়েছে। বিমানের চাকায় কোনও যাত্রীর পা আটকে থাকায় এই ঘটনা ঘটে বলে অনুমান।

তবে কোন বিমান থেকে দেহাংশ পড়ল, কী করেই বা সেখানেই দেহাংশ ছিল, তা এখনও পুলিশ জানায়নি। পুলিশ শুধু জানায় রেড সি সিটি থেকে দেহাংশ উদ্ধার হয়েছে, যা রাত দু টো নাগাদ আকাশ থেকে পড়ে। অনুসন্ধান চলছে বলে জানায় সৌদি পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026