সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৮

মঙ্গলে আরেকটি রোভার পাঠাচ্ছে নাসা

মঙ্গলে আরেকটি রোভার পাঠাচ্ছে নাসা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কিউরিওসিটি’র সফলতার পর আরেকটি রোভার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। ২০২০ সালের মধ্যে লাল গ্রহটিতে পৌঁছানো হবে নতুন এ রোভার। নাসার মঙ্গল মিশনের ‍সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞানী মাইকেল মেয়ের এ পরিকল্পনার কথা জানিয়েছেন।

সোমবার ভারতের চেন্নাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি জানান, কিউরিওসিটির কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলে ২০২০ সাল পর্যন্ত ‘কিউরিওসিটি’ রাখবে নাসা।

মঙ্গলের ভূ-ত্বক ও গঠন কাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহে প্রথমবারের মতো ২০০৩ সালে রোভার পাঠায় নাসা। নতুন রোভারটি ২০১১ সালে পাঠানো কিউরিওসিটির গঠন কাঠামো সদৃশ বলে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026