শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭

সিলেটে অর্থমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ

সিলেটে অর্থমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ

শীর্ষবিন্দু নিউজ: অর্থমন্ত্রীর সিলেটের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে জামায়াত-শিবিরকর্মীরা। ককটেল দুটি বাসার দেওয়ালের বাইরে বিস্ফোরিত হয়। সেখানে দায়িত্বরত পুলিশ পাল্টা ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। তবে আটক হয়নি কেউ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ধোপাদিঘির হাফিজ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আয়ুব গণমাধ্যমকে জানান, রাত ৮টা ৩২ মিনিটে দুই মোটরসাইকেল আরোহী হঠাৎ অর্থমন্ত্রীর বাসভবন হাফিজ কমপ্লেক্স লক্ষ্য করে দু’টি ককটেল ছোড়ে। দু’টি ককটেলই অর্থমন্ত্রীর বাসার দেওয়ালের বাইরে বিস্ফোরিত হয়ে। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের লক্ষ্য করে ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। তিনি বলেন, জামায়াতের দুই নেতা গ্রেফতারের ঘটনায় জামায়াত-শিবিরকর্মীরা এ নাশকতা ঘটাতে পারে। ঘটনার পর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026