মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪

রেলে নাশকতায় ক্ষতি হয়েছে ৩৬ কোটি টাকা

রেলে নাশকতায় ক্ষতি হয়েছে ৩৬ কোটি টাকা

শীর্ষবিন্দু নিউজ: অবরোধসহ বিরোধী জোটের কর্মসূচি চলাকালে রেলের ওপর চালানো নাশকতায় সরকারের ৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার বিকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেলসচিব আবুল কালাম আজাদ, রেলের মহাপরিচালক আবু তাহের, অতিরিক্ত মহাপরিচালক আমজাদ হোসেন ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নে দরদ দিয়ে কাজ করছেন আর বেগম জিয়ার ইন্ধনে রেলের উপর দুর্বৃত্তরা নাশকতা চালাচ্ছে।

এ সময় মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট শাসনামলে রেল ছিল অত্যন্ত অবহেলিত। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করে আলাদা মন্ত্রণালয় করে রেলের কল্যাণে কাজ করে যাচ্ছে। ট্রেনের সময়সূচি জানতে ডিজিটাল মনিটর চালুর জন্য ট্রেন ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম নামে একটি প্রকল্পের কাজ উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, মহাজোট সরকার তার শাসনামলে রেলের উন্নয়নে ১৮ হাজার ৩১০ কোটি টাকার ৩৮টি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে অ্যাডভান্স রেল ট্রাক সলিউশন (এআরটিএস) বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।

এআরটিএসের ব্যবস্থাপনা পরিচালক নূরউদ্দীন আহমেদ জানান, প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনের সময়সূচি জানতে যাত্রীরা ডিজিটাল মনিটর ব্যবহার করতে পারবেন। সময়ের অন্তত দু্ই ঘণ্টা আগে থেকে নয়টি ট্রেনের সময়সূচি দেওয়া থাকবে মনিটরে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026