বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৭

ভালোবাসার খুঁজে মেহজাবিন

ভালোবাসার খুঁজে মেহজাবিন

শী বিনোদন ডেস্ক: মডেল ও ছোটপর্দার অভিনেত্রী হিসেবে সবার কাছে সুপরিচিত লাক্স তারকা মেহজাবিন। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে মোস্তফা সরয়ার ফারুকীর ডুবোশহর সিনেমার কাজ শুরু করবেন তিনি। নাচ-গানে ভরপুর বাণিজ্যিক ধাঁচের সিনেমায়ও কাজ করার আগ্রহ রয়েছে তাঁর।

সাম্প্রতিক সময়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মেহজাবিন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা তো আমি আমার বাড়ির কুকুরকেও মনে করে বলতে পারি। এতে মাতামাতি করার কিছু নেই। আর ফেসবুকে অনেক তারকাই তো অনেক রকম স্ট্যাটাস দেন। তাঁদের নিয়ে তো কেউ মাথা ঘামায় না!

তারকা হওয়ার পর এখন মেহজাবিনের প্রেমের অনেক গুঞ্জন শোনা গেলেও, তিনি তা মানতে নারাজ। বিষয়টিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, আমি এখন সম্পূর্ণ একা। কারও সঙ্গে আড্ডা দিলেও অনেকে মনে করেন আমি বোধ হয় প্রেম করছি। এটা তাঁরা ভাবতেই পারেন। তবে আমার জীবনে সত্যিকারের প্রেম এখনো আসেনি। এলে সেটা সবাইকে জানিয়ে দেব। টাইটানিক ছবিতে রোজ চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট। সুযোগ পেলে রোজ চরিত্রটিতে অভিনয়ের স্বপ্ন দেখেন মেহজাবিন। আর সহ-অভিনেতা হিসেবে তাঁর প্রথম পছন্দ লিওনার্দো ডিক্যাপ্রিও।

বাসায় অলস মেয়ে হিসেবে পরিচিত হলেও শুটিং থাকলে সকাল সাতটায় ঘুম থেকে জেগে ওঠেন। স্বপ্ন দেখতে ভালোবাসেন মেহজাবিন, খুঁজছেন তাঁর ভালোবাসাকে। আর তাই তো আগামী ১০ বছরের মধ্যে বিয়ে করে দুই সন্তানের মা হওয়ার স্বপ্ন বুনছেন। ভালোবাসা দিবসের নাটকের অভিনয় নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন মেহজাবিন। তবে নিজের ভালোবাসার মানুষটাকে এখনো খুঁজেই চলেছেন। পাত্র হিসেবে সৎ ও উচ্চ শিক্ষিত ছেলেই তাঁর পছন্দ। ক্লাস ফাইভে পড়ার সময় এক ছেলের প্রেমে পড়েছিলেন। সারাক্ষণ সেই ছেলেটির দিকে তাকিয়ে থাকতেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026