রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৭

ইসরায়েল সংক্রান্ত গোপন নথি আছে স্নোডেনের কাছে

ইসরায়েল সংক্রান্ত গোপন নথি আছে স্নোডেনের কাছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের কাছে ইসরায়েল সম্পর্কে আরও অনেক মার্কিন গোপন নথি রয়েছে। স্নোডেনের ফাঁস করা নথিগুলো প্রথম বিশ্ববাসীর নজরে আনা সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড গত সোমবার এ কথা জানান। গ্রিনওয়াল্ড ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর হয়ে স্নোডেনের সাক্ষাৎকার নিয়েছেন।

ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলের এক প্রশ্নের জবাবে গ্রিনওয়াল্ড বলেন, হ্যাঁ, স্নোডেনের কাছে ইসরায়েল সংক্রান্ত আরও নথি আছে। তবে এখনো প্রকাশিত হয়নি—এমন কোনো প্রতিবেদন নিয়ে আমি কথা বলতে চাই না। ওই সব বিষয় নিয়ে প্রতিবেদন করার জন্য এখনো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বাকি আছে। গ্রিনওয়াল্ড বলেন, এই নথিগুলো নিশ্চিতভাবেই কিছু ঘটনা রয়েছে, যা মধ্যপ্রাচ্য ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত।

সূত্র: রয়টার্স।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026