শীর্ষবিন্দু নিউজ: জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক গোষ্ঠীকে মোকাবেলায় একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে যশোরের মালোপাড়া অভিমুখী গণজাগরণ মঞ্চের রোডমার্চ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরে পৌঁছায়। সেখানে জনসভায় বক্তব্য দেন জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের যশোর ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের ওপর হামলা ও লুটপাট চালানো হয়। এরপর গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত মালোপাড়ার উদ্দেশ্যে রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগ থেকে আটটি বাসে করে এই রোডমার্চ শুরু করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।