বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৪

দেযানীকে অপসারণের ফলে মার্কিন দূতকে সরাতে বলল দিল্লি

দেযানীকে অপসারণের ফলে মার্কিন দূতকে সরাতে বলল দিল্লি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেবযানীকে নিয়ে বিরোধের জেরে ভারত সরকার এবার যুক্তরাষ্ট্রকে নয়াদিল্লির মার্কিন দূতাবাস থেকে একজন কূটনীতিককে প্রত্যাহার করে নিতে বলেছে। ভিসা জালিয়াতি ও ভুল তথ্য দেয়ার অভিযোগে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্র তাকে ভারতে ফেরত পাঠানোর পর নয়াদিল্লি এ আহ্বান জানাল।

বিবিসি জানায়, স্থানীয় কয়েকটি খবরে বলা হয়েছে, ভারত দেবযানীর সম-পদমর্যাদারই একজন মার্কিন দূতকে দিল্লির দূতাবাস থেকে সরিয়ে নিতে বলেছে যুক্তরাষ্ট্রকে। ভারতের এক সরকারি কর্মকর্তা বলেছেন, ওই মার্কিন কূটনীতিক দেবযানী সংশ্লিষ্ট মামলায় জড়িত। তবে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন দূতাবাসও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

কূটনীতিক হিসাবে আপাতত বিচার প্রক্রিয়া থেকে রেহাই পেয়ে শুক্রবার ভারতে রওনা হয়েছেন ৩৯ বছর বয়সী দেবযানী। ১২ ডিসেম্বর নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে প্রকাশ্যে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া, বিবস্ত্র করে দেহ তল্লাশি এবং মাদক কারবারি ও যৌনকর্মীদের সঙ্গে এক সেলে রাখার খবর প্রকাশিত হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক।

ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ভারত। নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনীতিকদের সুযোগ সুবিধা কমিয়ে দেয়ার পাশাপাশি দেবযানীকে অপমান করার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলা হয়। ভারত সরকার দেবযানীর মামলা প্রত্যাহার করে নেয়ার দাবি জানালেও যুক্তরাষ্ট্র তার বিচারের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি। বরং অভিযোগ গঠনের সময় পেছানোর যে আবেদন দেবযানী করেছিলেন, যুক্তরাষ্ট্রের আদালতে তাও খারিজ হয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026