বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২

লন্ডনে কনগেশসন চার্জ বাড়ানোর ঘোষণা দিল টিএফএল

লন্ডনে কনগেশসন চার্জ বাড়ানোর ঘোষণা দিল টিএফএল

সুমন আহমেদ: লন্ডনে কনগেশসন চার্জ ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। আনিত প্রস্তাব অনুযায়ী বর্তমানের মূল্য ১০ পাউন্ড থেকে তা বেড়ে ১১ পাউন্ড ৫০ পেন্স হবে।

টিএফএল এর এই প্রস্তাব বাস্তবায়িত হলে ২০১৭ সালে থেকে ২০১৮ সাল পর্যন্ত কনগেশসন চার্জ থেকে আয় হবে বাড়তি ৮৪ মিলিয়ন পাউন্ড। এই অর্থ লন্ডনের ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নয়নের কাজে ব্যয় করা হবে জানায় টিএফএল কতৃপক্ষ।

এদিকে কনগেশসন চার্জ বাড়ানোর প্রস্তাবের পক্ষে বিপক্ষে জনমত যাচাই করতে ইতিমধ্যেই অনলাইন পাবলিক কনসালটেশেস চালু করেছে টিএফএল। ১০ সপ্তাহের এই মত জরিপ শেষ হবে আগামী ১৪ মার্চ। টিএফএল আশা করছে, এতে তারা ব্যাপক সাড়া পাবে লন্ডনের জনগণের কাছ থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026