মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শ্যারনের জীবনাবসান

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শ্যারনের জীবনাবসান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষও শিগগির বিবৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেল আবিবের বাইরে শেবা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্যারন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মারা যাওয়ার সময় শ্যারনের পাশে তার পরিবারের প্রায় সব সদস্যই ছিলেন।

২০০৬ সাল থেকে কোমায় ছিলেন শ্যারন। দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা ধরনের রোগে ভুগছিলেন তিনি। ২০০১ সালে দেশটির ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শ্যারন। ২০০৫ সালে তিনি স্ট্রোক করেন। তারপর পরের বছর দ্বিতীয়বারের মতো বড় ধরনের স্ট্রোক করার পর তাকে কোমায় রাখা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026