মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪

ইরান পারমাণবিক চুক্তি কার্যকর করবে ২০ জানুয়ারি

ইরান পারমাণবিক চুক্তি কার্যকর করবে ২০ জানুয়ারি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে ছয় জাতির সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তি ২০ জানুয়ারি থেকে কার্যকর করবে তেহরান। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়ন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এই সংবাদকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য আরও কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা এই চুক্তিকে ভেস্তে দিতে পারে। গত নভেম্বরে আলোচনার মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় মাসের একটি অন্তর্বর্তী চুক্তি হয়। চুক্তিটি বাস্তবায়নের ব্যাপারে গত সপ্তাহে সমঝোতা হয়।

চুক্তি অনুযায়ী, ইরান ৫ শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতও কমাবে। বিনিময়ে বিশ্বসম্প্রদায় ইরানের ওপর আরোপিত একটি নির্দিষ্ট পরিমাণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026