বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৩

আত্মঘাতী হামলা চালাতে গিয়েছিল ১০ বছরের বালিকা

আত্মঘাতী হামলা চালাতে গিয়েছিল ১০ বছরের বালিকা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আমি বোমা হামলা চালাতে খুব ভয় পেতাম। কিন্তু আমার ভাই বলেছিল আমার টার্গেট হবে শুধু হত্যা। বাবা ও ভাই আমাকে খুব মারধর করত। তারা আমাকে আত্মঘাতী পোশাক পরতে বাধ্য করেছিল। কথাগুলো বলছিল আফগানিস্তানের ১০ বছরের বালিকা স্পোজমাই।

গত সোমবার হেলমান্দ প্রদেশে একটি পুলিশি তল্লাশি চৌকিতে হামলা চালাতে বাধ্য করা হয় তাকে। কিন্তু সেখানে একজন সেনার নজরে পড়ে সে। এরপর সেখান থেকে স্পোজমাইকে উদ্ধার করে প্রদেশের রাজধানী লস্কর গাহে নিরাপত্তামূলক হেফাজতে রাখা হয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পোজমাই বলে, আমি ঘরের সব কাজ করি। রান্না করি, ঘর পরিষ্কার করি। এর পরও তারা আমার সঙ্গে কেনা গোলামের মতো আচরণ করে। তারা আমাকে আগেও হামলা চালাতে বলেছিল। আমি রাজি না হওয়ায় তারা হুমকি দিয়েছে, তুমি যদি এটা এখন না করো, তাহলে আমরা তোমাকে বাধ্য করব। পড়াশোনা না জানা স্পোজমাই দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে তাকে নতুন জায়গায় রাখার জন্য অনুরোধ জানিয়েছে।

সে বলেছে, আমি সেখানে ফিরে যেতে চাই না। আল্লাহ আমাকে আত্মঘাতী হামলাকারী হতে বানায়নি। আমি প্রেসিডেন্টের কাছে অনুরোধ করছি, আমাকে যেন একটি ভালো জায়গায় রাখা হয়। কারজাই এ ঘটনার জন্য তালেবানের নিন্দা জানালেও সংগঠনটি এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেন, উপজাতি প্রধানেরা এই শিশুটির নিরাপত্তার নিশ্চয়তা দিলেই তাকে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হবে। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে মেয়েটির ভাই তালেবানের একজন বিশিষ্ট কমান্ডার। তিনি তাঁর বোনকে এই হামলা চালাতে উদ্বুদ্ধ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026