রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫২

আল জাজিরার রিপোর্ট: চোরাবালিতে আটকে গেছে বাংলাদেশ

আল জাজিরার রিপোর্ট: চোরাবালিতে আটকে গেছে বাংলাদেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চোরাবালিতে আটকে গেছে বাংলাদেশ। এখান থেকে বেরোবার দৃশ্যমান কোন পথ নেই। নিজেদের প্রভাব ছাড়া একটি অবাধ নির্বাচন মোকাবিলা করতে হবে এমন পরিস্থিতি মেনে নেবে না আওয়ামী লীগ। তাদের মতো করে একটি সমঝোতায় না পৌঁছা পর্যন্ত তারা সরকার পরিচালনা অব্যাহত রাখবে।

অন্যদিকে আরেকটি নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে না দেয়া পর্যন্ত বিএনপি ও তার মিত্ররা অবরোধ ও ধর্মঘট অব্যাহত রাখবে। এরই মধ্যে এতে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গতকাল অনলাইন আল জাজিরায় প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে এ কথা বলা হয়। হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ? শীর্ষক ওই প্রতিবেদনের লেখক জিয়া হাসান।

তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশ্লেষক। তিনি লিখেছেন, শীতকালে উৎপাদিত পণ্য কৃষকের ক্ষেতে পচছে। কাজ নেই। তাই অদক্ষ শ্রমিক, দিনমজুর ও তাদের পরিবারগুলো তাদের চাহিদা মেটাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্কুল। বড় বা ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের বেতন দিতে পারছে না। এ যে দুর্দশার চিত্র এটি রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়ার দৃষ্টি কাড়ে না। আপনি যখন রাস্তায় চলবেন বা কারও সঙ্গে কথা বলবেন তখন শুনতে পাবেন ভিন্ন মতাবলম্বীদের দুর্ভোগের কথা। বাংলাদেশ প্রায় সাড়ে ১৫ কোটি মানুষের দেশ। এখানে রয়েছে ঘূর্ণিঝড়, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026