বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫০

কূটনীতিকদের কাছে বিএনপির প্রতিবেদন

কূটনীতিকদের কাছে বিএনপির প্রতিবেদন

শীর্ষবিন্দু নিউজ: দশম সংসদ নির্বাচনের ভোটারবিহীন অবস্থার বিষয়ে একটি প্রতিবেদন কূটনীতিকদের কাছে উপস্থাপন করেছে বিএনপি। সোমবার বিকেল চারটায় গুলশানের হোটেল হ্যারিটেজ এ ঢাকায় অবস্থানরত ৩৪ টি দেশের কূটনীতিকদের কাছে নির্বাচনের বিষয়ে পর্যালোচনামূলক প্রতিবেদন তুলে ধরেন বিএনপির নেতারা।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনের বিষয়ে রাষ্ট্রদূত-কুটনীতিকদের কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়। ৫ জানুয়ারি ভোটগ্রহনের দিনসহ ওই সময়ে নির্বাচনের ভোটকেন্দ্রের ভোটার অনুপস্থিতি, ভোট জালিয়াতি, ব্যালেট পেপার ছিনতাইসহ বিভিন্ন ভিডিও তথ্যচিত্র কূটনীতিদের সামনে উপস্থাপন করা হয়। কূটনীতিদের প্রতিবেদনটি সরবারহও করা হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক শফিক রেহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদও ছিলেন। বৈঠকের পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দলের আমন্ত্রণে রাষ্ট্রদূতরা এখানে এসেছিলেন। নির্বাচনের বিষয়ে আমরা রাষ্ট্রদূতদের অবহিত করেছি।

বৈঠকের বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, কানাডিয়ান হাইকমিশনার হুদার ক্রুডেন, জার্মানীর রাষ্ট্রদূত আলবার্ট কনিয়ে , ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাসহ অন্তত ২৪ টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও ভারত, পাকিস্তানসহ ১০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ড্যান ডব্লিউ মজীনা সাংবাদিকদের বলেন,  ৫ জানুয়ারির নির্বাচনে আমরা হতাশ হয়েছি। ওই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

তিনি বলেন.  বিএনপি অবরোধ ও হরতাল কর্মসূচি পরিহার করেছে, এতে সংলাপের সুযোগ সৃষ্টি হয়েছে, একটি রাজনৈতিক ক্ষেত্র (পলিটিক্যাল স্পেস) তৈরি হয়েছে। আমরা মনে করি, দুই দলের মধ্যে দ্রুত সময়ে সংলাপ অনুষ্ঠান করে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের পথ উন্মুক্ত হতে পারে। মজীনা বলেন, বিরোধী দলকে সহিংসতা বন্ধ করতে হবে, সহিংসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিএনপি যেভাবে অবরোধ ও  হরতাল কর্মসূচি বন্ধ করেছে, সেভাবে সরকারকেও এখন সংলাপের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

সহায়ক পরিবেশ হচ্ছে- বিরোধী দলের কার্যালয় খুলে দেওয়া, তাদের নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া, তাদেরকে অবাধে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়াসহ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া। তবে বিএনপিকে সরকারের দেওয়া সুযোগের ‘সদ্বব্যবহার’ করতে হবে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন,  ৫ জানুয়ারি নির্বাচনে আমরা হতাশ হয়েছি। বাংলাদেশের জনগণ সেদিন তাদের ভোট দিতে পারেনি। বিএনপি অবরোধ-হরতাল কর্মসূচি বন্ধ করেছে, একে সাদুবাদ করি। এরফলে সংলাপের একটি ক্ষেত্র তৈরি হয়েছে বলে আমরা মনে করি। সরকারেরই উচিত এখন সংলাপের একটি পরিবেশ তৈরি করা।  জনগণ চাইলে সংলাপের মাধ্যমে সমঝোতায় সব দলের অংশগ্রহণের একটি নির্বাচন হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026