সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫২

কানের ভেতর ঢুকে গেল তেলাপোকা

কানের ভেতর ঢুকে গেল তেলাপোকা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বুধবার ডান কানে প্রচণ্ড ব্যথায় খুব ভোরে ঘুম ভাঙে অস্ট্রেলিয়ান নাগরিক হেন্দ্রিক হেলমারের। ঘুমন্ত অবস্থায় বিষাক্ত মাকড়সা কানের ভেতর ঢুকতে পারে প্রাথমিকভাবে এমনটিই ধারনা করেন হেন্দ্রিক। প্রথমে নিজে খানিকটা ডাক্তারি করে ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ব্যর্থ চেষ্টা। কিন্তু না, অবস্থা বেগতিক। ব্যথা ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দ্রুত ছুটে যান হাসপাতালে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে কানের ভেতের আস্ত তেলাপোকার সন্ধান পান।

প্রথমেই তারা ওষুধের মাধ্যমে তেলাপোকাটি মেরে ফেলেন। তারপর ফোরসেপ দিয়ে পোকাটি বের করে আনেন ডাক্তাররা। আর এসব কিছুই হয় অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় ডারউয়িন শহরের একটি হাসপাতালে হাসপাতালের ডাক্তাররা এবিসি নিউজকে জানান, এর আগে তারা কখনো কোনো ব্যক্তির কানের ভেতর থেকে এতবড় আকারের পোকা বের করেননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026