শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬

চট্রগ্রাম-দুবাই কার্গো ফ্লাইট শুরু করছে এমিরেটস

চট্রগ্রাম-দুবাই কার্গো ফ্লাইট শুরু করছে এমিরেটস

 

 

 

 

 

 

 

 

 

বর্তমানে চট্টগ্রাম থেকে হংকং হয়ে দুবাইয়ে কার্গো ফ্লাইট পরিচালনা করলেও খুব শিঘ্রই চট্রগ্রাম থেকে সরাসরি দুবাইয়ে কার্গো ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সের পরিবহন শাখা স্কাইকার্গো।

স্কাইকার্গো বর্তমানে চট্টগ্রামে ১০৩ টন মালামাল পরিবহন ক্ষমতাসম্পন্ন বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সাহায্যে একটি সাপ্তাহিক কার্গো ফ্লাইট পরিচালনা করছে।এমিরেটস্ স্কাইকার্গো ঢাকা থেকে দুবাই, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন গন্তব্যে চারটি সাপ্তাহিক কার্গো ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও এমিরেটস্ স্কাইকার্গো বিশ্বের ৭৭টি দেশের ১৩২টির বেশি গন্তব্যে মালামাল পরিবহন করছে।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এমিরেটস এয়ারলাইন্সের এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের কমার্শিয়াল-কার্গো বিভাগের ভাইস প্রেসিডেন্ট  রবি শংকর মিরলে বলেন, ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে আমরা যে পরিমাণ মালামাল পরিবহন করছি তা সন্তোষজনক। বর্তমানে আমরা চট্রগ্রাম থেকে হংকং হয়ে দুবাইয়ে কার্গো ফ্লাইট পরিচালনা করলেও অতি শিঘ্রই চট্টগ্রাম থেকে সরাসরি দুবাই রুটে নতুন কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা  রয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2026