বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৯

তদন্তের মুখে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

তদন্তের মুখে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের দুর্নীতি দমন কমিশন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কৃষকদের জন্য ভর্তুকি প্রকল্পে অবহেলার অভিযোগ তদন্ত করবে ন্যাশনাল এন্টি করাপশন কমিশন। কমিশনের একটি প্যানেল আরও ১৫ জনের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেছে। যার মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী। কমিশনের মুখপাত্র ভিচা মাহাকুন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ইংলাক সরকার বিরোধীরা এ প্রকল্প নিয়ে ব্যাপক সমালোচনা করেছিল। দুর্নীতি দমন কমিশন এমন সময় এ ঘোষণা দিল যখন কিনা ইংলাক সরকার পতনে বিরোধীরা ব্যাপক আন্দোলন চালিয়ে যাচ্ছে। চলমান সঙ্কট নিরসনে ২রা ফেব্রুয়ারি নির্বাচনের ডাক দিয়েছেন ইংলাক। প্রধান বিরোধী দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের দাবি ইংলাকের পদত্যাগ। ইংলাকের অধীনে নির্বাচন হলে তিনিই নির্বাচনে জয়ী হবেন বলে বিরোধীদের আশঙ্কা। ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি প্রত্যাখ্যান করেছেন ইংলাক।

এদিকে বিরোধীদের ব্যাংকক শাটডাউন কর্মসূচি ক্রমেই ঢিলেঢালা হয়ে পড়ছে বলে পুলিশ জানিয়েছে। ইংলাক ও তার সরকারের অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে আনিত দুর্নীতি দমন কমিশনের অভিযোগ প্রমাণিত হলে তারা ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারে। আর সেক্ষেত্রে ইংলাকের নতুন সরকার গঠনের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যেতে পারে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026