বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯

ইনকিলাবের দুঃখ প্রকাশ

ইনকিলাবের দুঃখ প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ: সংবাদ ছাপানোর জন্য দুঃখ প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষ। পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত একটি বার্তায় বলা হয়, গতকাল ১৬ই জানুয়ারি (বৃহস্পতিবার) দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ায় আমরা দুঃখিত। এ ব্যাপারে সম্পাদকের পক্ষ থেকে বলা হয়েছে যে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

উল্লেখ্য ওই সংবাদ প্রকাশের জের ধরে গতকাল রাতে পত্রিকাটির ছাপাখানা ও সার্ভার কক্ষ সিলগালা করে দেয় পুলিশ। আটক করা হয় তিন সাংবাদিককে। প্রেস সিলগালা করায় শুক্রবার পত্রিকাটি ছাপা হয়নি। তবে আজ সকাল থেকে অনলাইন সংস্করণ চালু রাখা হয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026