বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৬

বাংলাদেশের প্রথম সমকামী ম্যাগাজিন

বাংলাদেশের প্রথম সমকামী ম্যাগাজিন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের সমকামী সম্প্রদায় প্রথম সমকামী বিষয়ক ম্যাগাজিন রূপবান এর প্রকাশনা শুরু করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নজরকাড়া প্রচ্ছদে ৫৬ পৃষ্ঠার এ ম্যাগাজিনটি রাজধানী ঢাকা থেকে গতকাল প্রকাশিত হয়। সেখানে সমকামী সম্প্রদায়ের নেতৃস্থানীয় সদস্য ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যেখানে সমকামীরা ব্যাপক বৈষম্যের শিকার হয়, সেখানে সমকামীদের স্বীকৃতি ও গ্রহণযোগ্যতার বিষয়টি সমাজে ছড়িয়ে দিতেই এ প্রয়াস বলে মন্তব্য করেছেন ম্যাগাজিনটির সম্পাদক রাসেল আহমেদ (২৫)।

তিনি বলেন, বাংলাদেশের লেসবিয়ান, গেই, বাইসেক্সুয়াল ও ট্র্যান্সজেন্ডার (এলজিবিটি) মানুষদের অধিকার প্রতিষ্ঠায় এটি বিরাট এক পদক্ষেপ। রাসেল আহমেদ বলেন, আমরা আশা করি এটা সমকামী সম্প্রদায়ের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করবে। রূপবান ম্যাগাজিনের সম্পাদকের প্রত্যাশা, সমকামীদের জীবনযাপন পদ্ধতি ও বিভিন্ন দিক নিয়ে ম্যাগাজিনটিতে যেসব প্রতিবেদন প্রকাশিত হবে, তা মানুষের মধ্যে সহনশীল দৃষ্টিভঙ্গি তৈরিতে সক্ষম হবে।

প্রসঙ্গথ: বাংলাদেশে পুরুষ ও নারী সমকামীদের মধ্যে সম্পর্ককে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। রক্ষণশীল সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে সমলিঙ্গের নারী কিংবা পুরুষরা শারীরিক সম্পর্ক স্থাপন করলে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026