শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮

এমপি ও মন্ত্রীদের সম্পদের হিসাব অনুসন্ধানে দুদক

এমপি ও মন্ত্রীদের সম্পদের হিসাব অনুসন্ধানে দুদক

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদে অংশ নেয়া ৭ মন্ত্রী ও এমপির অবৈধ সম্পদের হিসাব অনুসন্ধানে কাজ  শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এ জন্য চারজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

মন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক, সাবেক গণপূর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। সাবেক ও বর্তমান এমপিদের মধ্যে রয়েছেন, কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদি, ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক, রাজশাহী-৪ আসনের এনামুল হক ও সাবেক এমপি এম এ জব্বার। এর মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সম্পদের তদন্ত দায়িত্ব পেয়েছেন দুদক উপ-পরিচালক মির্জা জাহিদ। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের সম্পদ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে দুদক উপ-পরিচালক নাসির উদ্দিনকে। দুদক উপ-পরিচালক খাইয়রুল হুদা তদন্ত করবেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সম্পদ।

এছাড়া আসলামুল হকের সম্পদের তদন্ত করবেন দুদক উপ পরিচালক শেখ ফাইয়াজ আলম, আব্দুর রহমান বদির সম্পদ অনুসন্ধান করবেন দুদক উপ-পরিচালক আহসান আলী, এনামুল হকের সম্পদ তদন্ত করবেন উপ পরিচালক সৈয়দ তাহসানুল হক এবং জাতীয় পর্টির সাবেক এমপি এমএ জব্বারের অবৈধ সম্পদ তদন্তে কাজ করছেন দুদকের উপ সহকারী পরিচালক মাসুদুর রহমান। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026