শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২

অনলাইনে হ্যাক করা টাকা ফেরত দিতে ব্র্যাক ব্যাংককে নির্দেশ

অনলাইনে হ্যাক করা টাকা ফেরত দিতে ব্র্যাক ব্যাংককে নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ: ব্র্যাক ব্যাংকের যেসব গ্রাহকের অ্যাকাউন্ট অনলাইনে হ্যাক করে অর্থ স্থানান্তর করা হয়েছে। ওই সব গ্রাহকদের অর্থ ফেরত দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানকে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অনলাইন হ্যাকিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সম্পূর্ণ টাকা আগামী ৩১ মার্চের মধ্যে ফেরত দেয়ার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো। হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকটির বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোট ১৮ লাখ ৭৩ হাজার ৮৭১ টাকা সরিয়ে নিয়েছে হ্যাকাররা। একই সময়ের মধ্যে পাসওয়ার্ড রিসেট করার পদ্ধতিও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে আরো কিছু পরামর্শও বেসরকারি এই ব্যাংককে দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026