রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪০

খালেদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার ইঙ্গিত নাসিমের

খালেদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার ইঙ্গিত নাসিমের

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। সাতক্ষীরায় অভিযান নিয়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে যথাসময়ে আইন-শৃংখলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এই সদস্য। বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।

মো. নাসিম ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল, দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এসব বিষয়ে নাসিমের কাছে প্রশ্ন রেখেছিলেন উপস্থিত সাংবাদিকরা।

দেশের দক্ষিণাঞ্চলীয় জেলায় যৌথ বাহিনী সন্ত্রাস দমনে যে অভিযান পরিচালনা করেছে তার সমালোচনা করেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বলেন, আপনারা দেখেছেন কীভাবে মানুষকে নির্যাতন করেছে। আদৌ যৌথ বাহিনীর ছিল কি না, সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। বাংলাদেশের পুলিশ ও অন্য বাহিনী এত নিষ্ঠুর হবে, এটা নিয়ে মানুষের সন্দেহ রয়েছে।

এদিকে আজ বৈঠক শেষে নাসিম শিগগিরই সংলাপের কোনো সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, সরকার পাঁচ বছর থাকবে। সংলাপ হতে পারে, তবে সেটা পাঁচ বছর পর। এর আগে নয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান খান, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026