সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের চিন্তা করছে ইসি

উপজেলা নির্বাচনে সেনা মোতায়েনের চিন্তা করছে ইসি

শীর্ষবিন্দু নিউজ: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ দিনের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। আজ নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, র‌্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই, এসবি ও ডিজিএফআইয়ের প্রধান উপস্থিত ছিলেন। আজ বিকালে দ্বিতীয় ধাপের আরও শতাধিক উপজেলার নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। বাকি উপজেলাগুলোতে চার ধাপে নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026