রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪০

হাসিনা সরকারকে মেনে বিএনপিকে নাকে খত দিয়ে রাজনীতি করতে হবে

হাসিনা সরকারকে মেনে বিএনপিকে নাকে খত দিয়ে রাজনীতি করতে হবে

শীর্ষবিন্দু নিউজ: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার সরকার মানা ছাড়া এখন বিএনপির কোনো উপায় নেই। এটি তাদের বিশ্বাস করতে হবে। এ দেশে রাজনীতি করতে হলে নাকে খত দিয়ে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংগঠনটির দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আজকে নাকি খালেদা জিয়া উপজেলা নির্বাচনে আসবেন। তাহলে এতগুলো মানুষ কেন হত্যা করা হলো। শেখ হাসিনার নেতৃত্ব  মেনেই নির্বাচনে আসতে হবে। এ ছাড়া তাদের (বিএনপি) আর কোনো উপায় নেই। নির্বাচনে আসার জন্য আমরা তাদের আহ্বানও জানাব। একই সঙ্গে মানুষ হত্যার জবাব দিতে হবে তাদের। নাকে খত দিয়ে নির্বাচনে আসতে হচ্ছে। এ ছাড়া তাদের কোনো উপায় নেই।

আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল নতুন পাকিস্তান সৃষ্টি। এ দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র নিয়ে আন্দোলন হচ্ছে। সরকার চেষ্টা করছে জনমনে শান্তি ফিরিয়ে আনা। দেশবাসীর উচিত নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। বিরোধী দলের নির্বাচনে না আসার ঘটনাকে ফুটবল খেলার সঙ্গে তুলনা করে মন্ত্রী বলেন, ফুটবলে এক দল না এলে পাঁচ মিনিট পরে রেফারি হুইসেল বাজিয়ে অন্য দলকে বিজয়ী ঘোষণা করেন। বিরোধী দল নির্বাচনে না আসায় আমরা সেভাবেই জয়ী হয়েছি। তিনি বলেন, খালেদা জিয়া জামায়াতকে রক্ষার আন্দোলন করছেন। এটিই বিএনপির আন্দোলনের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিরোধী দলের নির্বাচনে না আসার ঘটনাকে ফুটবল খেলার সঙ্গে তুলনা করে বলেন, ফুটবলে এক দল না এলে পাঁচ মিনিট পরে রেফারি হুইসেল বাজিয়ে অন্য দলকে বিজয়ী ঘোষণা করেন। বিরোধী দল নির্বাচনে না আসায় আমরা সেভাবেই জয়ী হয়েছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026