শীর্ষবিন্দু নিউজ: সিলেট প্রেসক্লাব মেম্বারস ফ্যামেলী ডে’২০১৪ এর নাম তালিকাভুক্তি শুরু হয়েছে। ক্লাব সদস্যদের পরিবারের যেসব সদস্য এ অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী তাদের নাম তালিকাভুক্ত করতে অনুরোধ জানানো হয়েছে। নাম তালিকাভুক্তির ক্ষেত্রে পরিবারের সদস্যদের নাম ও বয়স উল্লেখ করতে হবে। মেম্বারস ফ্যামেলী ডে অনুষ্ঠানের জন্য স্বামী, স্ত্রী ও সন্তানরাই পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবেন। নাম তালিকাভুক্তির জন্য অফিস চলাকালীণ সময়ে ক্লাব ভবনে যোগাযোগ করতে মেম্বারস ফ্যামেলী ডে’২০১৪ উদ্যাপন কমিটির আহবায়ক ও সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ অনুরোধ জানিয়েছেন।