শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০১

সিলেট সিটি মেয়রের অবৈধ হকার উচ্ছেদ অভিযান অব্যাহত

সিলেট সিটি মেয়রের অবৈধ হকার উচ্ছেদ অভিযান অব্যাহত

শীর্ষবিন্দু নিউজ: প্রথম দিনের অভিযান শেষে আবার দ্বিতীয় দিন বৃহস্পতিবার নগরীতে রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ হকার-স্থাপনা উচ্ছেদে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযান চলাকালে সিলেট সিটির কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই যৌথ অভিযান চালান। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি পয়েন্ট থেকে অভিযান শুরু হয়। পরবর্তীতে সুরমা মাকের্ট, ক্বীনব্রীজ, বন্দরবাজার, জিন্দাবাজার পর্যন্ত অভিযান চালানো হয়।

এছাড়াও অবৈধভাবে গাড়ী পার্কিন না করতে গাড়ি চালকদের নির্দেশ দেয়া হয়। অভিযানকালে বিভিন্ন দোকানের সামনের অংশের অবৈধ শেড খুলে নেওয়া হয়, মালামাল জব্ধ করা হয়। বিভিন্ন মার্কেটের রাস্তার উপরে চলে আসা অবৈধ সাইনবোর্ড, দোকান কোঠার অবৈধ অংশ, সীমানা প্রাচীরও দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026