বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭

সরকারি হাসপাতাল থেকে ওষুধ পাচারকালে আটক তিন জন

সরকারি হাসপাতাল থেকে ওষুধ পাচারকালে আটক তিন জন

শীর্ষবিন্দু নিউজ: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ বাইরে বিক্রির জন্য পাচারের সময় তিন ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে তাঁদের হাতেনাতে ধরা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. জসিম, মো. রফিক ও সাগর। তাঁদের মধ্যে রফিক হাসপাতালের একজন বিশেষ কর্মচারী।

হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে হাসপাতালের ভেতরে ব্যাগ হাতে এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক হওয়ায় কর্তব্যরত আনসার সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁরা জসিম নামের ওই সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ তল্লাশি করেন। তাঁর ব্যাগে হাসপাতালের বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, হাসপাতালের বিশেষ কর্মচারী রফিক তাঁকে ওষুধগুলো দিয়েছেন বাইরে নিয়ে বিক্রির জন্য। জসিমের তথ্যের ভিত্তিতে রফিককে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে সাগর নামের আরেকজনকে আটক করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026