শীর্ষবিন্দু নিউজ: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার সিলেট বিভাগের ১২ উপজেলায় প্রথম দফা উপজেলা নির্বাচনের মনোয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। মনোয়নপত্র দাখিলকারীদের মধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। এর মধ্যে বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। সব দল অংশ গ্রহন করায় স্থানীয় সরকারের এ নির্বাচন জমে উঠেছে।
সিলেট বিভাগের ১২টি উপজেলায় আগামী ১৯ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২শ ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সমর্থক ও শুভাকাঙ্খি নিয়ে গতকাল বিকেল ৫টা পর্যন্ত নিজ জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোয়নয়নপত্র জমা দেন তারা। মনোয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারী। আগামী ১৯ ফেব্রুয়ারী সিলেট বিভাগের ১২ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট জেলার ১২ উপজেলার মধ্যে ৬টিতে প্রথম দফা নির্বাচন হবে। উপজেলাগুলো হল বিশ্বনাথ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তা উপজেলা। এই ৬ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন ১শ২২জন প্রার্থী। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৪৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫৬ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) ২২জন।
সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ৩টি উপজেলায়। উপজেলাগুলো হল দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারা বাজার উপজেলা। এ ৩টি উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬৭জন প্রার্থী। হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ২টি উপজেলায়। এ ২টি উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন ২৯ জন প্রার্থী ।
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে প্রথম দফা নির্বাচন হবে ১টি উপজেলায়। কুলাউড়া উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা )পদে ৩ জন প্রার্থী।
বিশ্বনাথ : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমার কাছে মনোনয়নপত্র জনা দেন। চেয়ারম্যান পদে ৪জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত ফিরোজ খান পংকি, বিএনপি সমর্থিত সুহেল আহমদ চৌধুরী, নাগরিক কমিটির মনোনীত খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, আওয়ামী লীগ থেকে বিদ্রোহী ফখরুল আহমদ মতছিন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবুল কালাম কছির, আহমদ নূর উদ্দিন, আলতাব হোসেন, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ উদ্দিন, এডভোকেট নূরুজ্জামান, কাওছার আহমদ, ফজল খান। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বেগম স্বপ্না শাহিন, আঙ্গুরা বিবি, নুরুন নেহার ইয়াছমিন, চৌধুরী শারমিন রহমান তানিয়া মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গোয়াইনঘাট : গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যানপদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার লুৎফুর রহমান লেবু, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তর শাখার সভাপতি আনোয়ার হোসেইন, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা আবু বকর, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র জমা দেন বর্তমান ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন মাষ্টার, নাগরিক ফোরাম মনোনিত প্রার্থী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ আলম স্বপন, মনসুর আহমদ বাবুল, উপজেলা ছাত্রদল সেক্রেটারী গোলাম কিবরিয়া ছাত্তার, জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাবেক ছাত্রদল নেতা ফয়সল আহমদ (সাগর), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, খেলাফত মজলিশ নেতা সামছুদ্দিন ইলিয়াছ, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আফিয়া বেগম, পূর্ব জাফলং ইউনিয়নের বর্তমান ইউপি সদস্যা মনোয়ারা বেগম বীণা।
কোম্পানীগঞ্জ কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যন পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। উপজেলা চেয়ারম্যান পদে মো: জাহাঙ্গীর আলম, আব্দুল বাছির, শাহাব উদ্দিন, আলী আহমদ ও মুক্তার উদ্দিন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে হাজী কামাল উদ্দিন, মো: লাল মিয়া, মো: আতাউর রহমান, আমিনুল হক, হুমায়ূন কবির মছবিবর, এডভোকেট ইসরাফিল আলী, মকবুল আলী, এডভোকেট শাহ জাহান, আবিদুর রহমান, আব্দুল মতিন, ডাঃ ফরিদ, সামছুল হক। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে পদে নাছরিন জাহান ফাতেমা, মোছা: নুরুন্নাহার, রমা রানী দাস।
জৈন্তাপুর: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৭জন ও ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ১১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস-চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ বাবর। ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো: বুরহান আহমদ, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, যুবলীগ নেতা রনেন্দ্র চৌধুরী সুলাল, সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন সুজন, ছাত্রলীগ নেতা মো: এবাদ উল্লাহ ও শ্রমিক নেতা মো: আব্দুর রব।
এ দিকে সিলেটে মনোনয়নপত্র জমা দেন এডভোকেট আলতাফ হোসেন ও জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ। মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান শ্রী জয়মতি রাণী, আয়শা খাতুন, তসলিমা বেগম, সুফিয়া কামাল, চৌধুরী আয়শা সিদ্দিকা পারুল, শিরিন আক্তার, আয়শা ইসলাম। সকাল থেকে প্রার্থীরা তাদের দলীয় সমর্থক এবং বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো: আল-আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। জকিগঞ্জ জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন আওয়ামীলীগ সমর্থিত লোকমান আহমদ চৌধুরী, মোঃ ইউনুছ আলী, ইশতিয়াক আহমদ চৌধুরী, আবু জাফর মোঃ রায়হান, বিএনপি সমর্থিত মাহবুবুল হক চৌধুরী, ইকবাল আহমদ, শফিকুর রহমান, ইসমাইল হোসেন সেলিম, বিএনপি সমর্থক ব্যবসায়ী সাইফুদ্দিন খালেদ, জাতীয় পার্টি সমর্থিত এডভোকেট সিরাজুল হক, মর্তুজা আহমদ চৌধুরী, জামায়াতে ইসলাম সমর্থিত মাওলানা নিজাম উদ্দিন খান, খেলাফত মজলিশের আব্দুল হান্নান তাপাদার। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, হাজি মোঃ চেরাগ আলী, সারওয়ার হোসেন চৌধুরী রাজা, মোহাম্মদ উল্লাহ বুলবুল, শহীদুল ইসলাম সোহেল, গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, মাওলানা বিলাল আহমদ ইমরান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজনা সুলতানা হক চৌধুরী, সুলতানা আক্তার ও ইয়াহিয়া বেগম।
গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগের ৩জন, বিএনপির ৪ জন, জামায়াত ও জাতীয় পার্টির ১জন করে মোট ৯জন প্রার্থী । ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৩জন, বিএনপির ৩জন, জাপা’র ১জন, জমিয়তের ১জন, স্বতন্ত্র ৩জনসহ মোট ১০ প্রার্থী । মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ১জন ও বিএনপি সমর্থক ১জনসহ মোট ২জন প্রার্থী। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ নাজমুল ইসলাম, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা বিএনপি নেতা, লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জিলাল উদ্দিন, বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান শাইস্তা, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান, জাপা নেতা মজির উদ্দিন চাকলাদার। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন সরফ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, জাপা নেতা আনিসুজ্জামান পাবলু, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, স্বতন্ত্র সোহেল বক্স, শাহিন আহমদ ও আব্দুল হক বাবলু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজিরা বেগম শিলা ও বিএনপি সমর্থক এডভোকেট শাহনাজ হোসেন।
ছাতক (সুনামগঞ্জ): ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আ.লীগ নেতা আলহাজ্ব গিয়াস মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আ.লীগ নেতা ওলিউর রহমান চৌধুরী বকুল, আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি, আ.লীগ নেতা আওলাদ আলী রেজা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ডাঃ আফসার উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ রুপা রাজা চৌধুরী ও ছাতক পৌর জামায়াতের আমীর এডভোকেট রেজাউল করিম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ছৈলা-আফজলাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা গয়াছ আহমদ, বিএনপি নেতা এডভোকেট আব্দুল জলিল, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, সহ-সভাপতি এডভোকেট শাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সাহাদত লাহিন, যুবলীগ নেতা সিতাব আলী, উপজেলা যুবদল নেতা এমরান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার খান ছানা, জাউয়া ইউপি সাবেক সদস্যা সায়েরা বেগম ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাওঁ ইউপি বর্তমান সদস্যা রাহেলা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ): উপজেলা পরিষদ নির্বাচনে দোয়ারা বাজার উপজেলায় মোট ২৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান জামায়াত সমর্থিত ডাঃ আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব ইদ্রিস আলী বীরপ্রতিক, আওয়ামীলীগ নেতা মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খাঁন, সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ আহমদ ইমন, উপজেলা বিএনপির সভাপতি (মিজান সমর্থিত) সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা বিএনপির (মিলন সমর্থিত) সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা বিএনপি নেতা (মুনসিফ আলী সমর্থিত) ফারুক আহমদ, খেলাফত মজলিসের মাওলানা জিয়া উদ্দিন আহমদ, তরিকত ফেডারেশন নেতা এডভোকেট এ টি এম শাহ জুলহাস মিয়া। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বিএনপি নেতা আলতাফুর রহমান খসরু, সেরুজ্জামান পাবেল, রেনু মিয়া, জিয়াউর রহমান, এডভোকেট ছাইদুর রহমান, জাপা নেতা সৈরত আলী সমাই, ব্যবসায়ী রফিকুল ইসলাম, হারম্নন মিয়া, মাসুম হেলাল, ইসমাঈল আলী, দ্বীপক রায়, ফরাস উদ্দিন, আতাউর রহমান ওরফে গোলাপ মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্ণারানী দাস, শায়েস্তা খাঁনম, শাহেদা আক্তার, রোজিনা আক্তার ও সালেহা বেগম।
দক্ষিণ সুনামগঞ্জ: উপজেলা নির্বাচনে দক্ষিণ সুনামগঞ্জের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৭ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ (বিএনপি), সদর থানা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কালাম, উপজেলা বিএনপির সভাপতি আনছার উদ্দিন , রেজাউল করিম জায়গীরদার রাজা (বিএনপি), এডভোকেট শাহানা রববানী (আওয়ামীলীগ), জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাববী স্মরন, এডভোকেট বুরহান উদ্দিন দোলন। ভাইস চেয়ারম্যান পদে মুরাদ আহমদ চৌধুরী, মাওলানা নুরুল আলম, দিলিপ কুমার, মোশাররফ হোসেন জাকির, অজিত দাস, সিতাংশু শেখর ধর সিতু, তৈয়্যিবুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান, রাজ মিয়া জায়গীরদার, পারভীন নুর, ফিরোজা বেগম, রুবিনা বেগম ও দুলন রানী তালুকদার ।
কুলাউড়া: কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, শওকতুল ইসলাম শকু, মোঃ আলাউদ্দিন ও মোঃ গিয়াস মিয়া। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- আব্দুল মজিদ, বদরুজ্জামান সজল, গৌরা দে, অরবিন্দু ঘোষ বিন্দু, আহবাব হোসেন রাসেল, আজমল আলী শামীম, জয়নুল হক জুনেদ, রাজানুর রহিম ইফতেখার, ও ফজলুল হক খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা, নেহার বেগম ও নাসিমা আক্তার সাকি। সকল প্রার্থীরা তাদের সমর্থক ও শুভানুধ্যায়ীদেরকে সংগে নিয়ে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ সামছুল ইসলামের নিকট ঊৎসবমুখর পরিবেশে স্ব স্ব মনোনয়ন পত্র জমা দেন।
বাহুবল: উপজেলা পরিষদ নির্বাচনে বাহুবল উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী (আ’লীগ), মোঃ আব্দুল হাই (আ’লীগ), আকবর আলী (আ’লীগ), আকাদ্দছ মিয়া বাবুল (বিএনপি), তাজুল ইসলাম চৌধুরী(বিএনপি), জেলা এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান, ও লন্ডন প্রবাসী এডভোকেট আব্দুন নূর (স্বতন্ত্র) । ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ ফিরোজ মিয়া (আ’লীগ), সোহেল আহমেদ কুটি (আ’লীগ), আইয়ূব খান (বিএনপি), এটিএম তামিম (জামায়াত), ইয়াকুত মিয়া (আলীগ), মোঃ তারা মিয়া (আলীগ), খেলাফত মজলিস নেতা শিহাব উদ্দিন সাকিব ও স্বতন্ত্র শশাংক রঞ্জন দাশ । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন (আ’লীগ) ও বিএনপি নেত্রী নাদিরা খানম।
মাধবপুর (হবিগঞ্জ): উপজেলা পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সৈয়দ হাবিবুল্লাহ সূচন, বিএনপির একক মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান পদে শ্রীদাম দাশগুপ্ত, আব্দুল আউয়াল লিটন, আব্দুল সালাম, বিএনপি আব্দুল আজিজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম শেলী, ফাতেমাতুজ্জহুরা রীনা, হোসনে আরা অলি, এডভোকেট হেলেনা আক্তার ও তানিয়া খন্দকার। মাধবপুরে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা হচ্ছে ১লক্ষ ৮৭ হাজার ২৬১ জন।