বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৩

থাইল্যান্ডে ভোটকেন্দ্র অবরোধে বিক্ষোভকারীরা

থাইল্যান্ডে ভোটকেন্দ্র অবরোধে বিক্ষোভকারীরা

শীর্ষবিন্দু নিউজ: আজ থাইল্যান্ডে অনুষ্ঠেয় আগাম ভোট ঠেকাতে সরকার বিরোধী বিক্ষোভকারীরা একাধিক ভোটকেন্দ্র অবরোধ করে রেখেছে। বিরোধীরা দাবি করছেন ইংলাকের পদত্যাগ। ইংলাক সে দাবি প্রত্যাখ্যান করেছেন। বিরোধীরা বর্জন করেছে নির্বাচন।

থাইল্যান্ডের ৬ কোটি ৪০ লাখ জনগণের মধ্যে ৪ কোটি ৮০ লাখ ভোটার রয়েছে। যার মধ্যে ২১ লাখ ৬০ হাজার আগাম ভোট প্রদানের আবেদন করেন। আগাম ভোট দিতে আসা হাজার হাজার ভোটার কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

এ কারণে নির্বাচন কর্মকর্তারা ৩৪টি ভোটকেন্দ্র বন্ধ করে দিয়েছেন। দেশের দক্ষিণে আরও ১১টি ভোটকেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে তারা জানান। সব মিলিয়ে ১৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। কয়েক মাসব্যাপী রাজপথের প্রতিবাদ বিক্ষোভ পরিস্থিতি সামলানোর জন্য প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্র ২রা ফেব্রুয়ারি নির্বাচনের ডাক দেন। তাতে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026