মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫২

উপজেলা নির্বাচনে সিলেট জেলায় প্রার্থীদের মনোনয়ন বাতিল

উপজেলা নির্বাচনে সিলেট জেলায় প্রার্থীদের মনোনয়ন বাতিল

শীর্ষবিন্দু নিউজ:: সিলেট জেলার ৬ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৮ জন রয়েছে।মনোনয়নপত্র পূরণে ত্রুটি, ট্যাক্স ফাঁকি, ভোটার তালিকার সাথে নামের মিল না থাকাসহ নানা কারণে বাছাইকালে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম।তবে নির্বাচন কর্মকর্তা জানান- ছোট খাটো ত্রুটি বিচ্যুতির জন্য যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা ত্রুটি সংশোধন করে বিকাল ৫টার মধ্যে নিয়ে আসলে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে।

সূত্র মতে, বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্রের মধ্যে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াতে ইসলামী নেতা মো. জয়নাল আবেদীনের মনোনয়নপত্রটিও রয়েছে। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।শুধুমাত্র ব্যাংক একাউন্ট না থাকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ৩ জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা করা হয়।

এই প্রার্থীরা হলেন শিরিন আক্তার, সুফিয়া বেগম ও আয়শা খাতুন।এছাড়া টিআইএন সার্টিফিকেট সমস্যায় জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমদ ও ভোটার লিস্টে নাম না থাকায় একই উপজেলার মাহবুবুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তারা দু’জনই জানিয়েছেন তারা প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণার আবেদন করবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিলের সুযোগ পাবেন। এজন্যে রিটার্নিং অফিসারের নিকট থেকে বাতিল ঘোষণা সংক্রান্ত দলিলপত্রের সত্যায়িত কপি সংগ্রহ করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026