বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫

যুদ্ধজাহাজ আলী হায়দার ও আবু বকর পৌঁছেছে বাংলাদেশে

যুদ্ধজাহাজ আলী হায়দার ও আবু বকর পৌঁছেছে বাংলাদেশে

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আলী হায়দার’ ও ‘আবু বকর’ আজ সোমবার চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছেছে। চীন থেকে কেনা জাহাজ দুটিকে স্বাগত জানান প্রধান অতিথি সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী।

জিয়াংহু-৩ ক্লাসের মিসাইল ফ্রিগেট দুটি দৈর্ঘ্যে ১০৩ দশমিক ২২ মিটার এবং প্রস্থে ১০ দশমিক ৮৩ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৬ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। আধুনিক ক্ষমতাসম্পন্ন জাহাজ দুটি বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশে সাবমেরিনের অবস্থান শনাক্তকরণসহ সুনির্দিষ্ট লক্ষ্যে (টার্গেট) আঘাত হানতে সক্ষম। জাহাজ দুটি অন্তর্ভুক্তির ফলে নৌবাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। যার মাধ্যমে বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তত্পরতা, মত্স্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দ করা ব্লকগুলোকে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এর আগে ৯ জানুয়ারি চীনে জাহাজ দুটিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। একই দিনে জাহাজ দুটি মোট ২৯ জন অফিসার এবং ২৩১ জন নাবিক নিয়ে গণচীনের কিংদাউ বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। একই নামের যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনী থেকে সংগৃহীত দুটি জাহাজ আলী হায়দার ও আবু বকর ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডি-কমিশনিং করা হয়। সদ্য আগত জাহাজ দুটি পূর্বের বানৌজা আলী হায়দার ও আবু বকর নামে প্রতিস্থাপন করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026