রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৬

সিরীয়ান শরণার্থীর সংখ্যা বেড়েই চলেছে লেবাননে

সিরীয়ান শরণার্থীর সংখ্যা বেড়েই চলেছে লেবাননে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়া থেকে বাস্তুচ্যুত ৮ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ লেবাননে। এ সংখ্যা গত সপ্তাহের দেয়া পরিসংখ্যানের তুলনায় প্রায় ১ লাখ ২৯ হাজার বেশি। ইউনাইটেড নেশন্স হায়ার কাউন্সিল ফর রেফিউজিস এ পরিসংখ্যান দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।

জাতিসংঘের সর্বশেষ এ পরিসংখ্যান অনুযায়ী, উত্তর লেবাননে ২ লাখ ৪৭ হাজার ৪২৫ জন নিবন্ধিত শরণার্থী রয়েছেন। ৭ হাজার ৩২ জন নিবন্ধিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। বৈরুত ও মাউন্ট লেবাননের বহু আশ্রয় কেন্দ্রে ২ লাখ ১ হাজার ৮১৮ জন নিবন্ধিত সিরীয় শরণার্থী রয়েছেন ও ২৮ হাজার ১৮৪ জন নিবন্ধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন। ২ লাখ ৮৪ হাজার ৮৫২ জন নিবন্ধিত সিরীয় নাগরিক আশ্রয় নিয়েছেন বেকা অঞ্চলে। সেখানে নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন ১১ হাজার ৬৯২ জন। দক্ষিণ লেবাননে নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮৪৬ জন। নিবন্ধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন ১ হাজার ২৮৬ জন।

এরই মধ্যে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয়া সিরীয় নাগরিকের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে বলে ওই পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।  এতো বিপুল সংখ্যক সিরীয় নাগরিকের জন্য ত্রাণ বিতরণে সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বহু আগেই অনুরোধ জানিয়েছে লেবানন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026