বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০২

ভুল স্বীকার করে সমাজকল্যাণমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

ভুল স্বীকার করে সমাজকল্যাণমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

শীর্ষবিন্দু নিউজ: স্কুল শিশুদের এক অনুষ্ঠানে মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপানের পর তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ সকাল ১০টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টে মহসীন লিখেছেন, গতকাল এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না, আমি একজন চেইন  স্মোকার কিন্তু এভাবে প্রকাশ্যে ধুম পান করা আমার কোনভাবে ঠিক হয় নাই।

সোমবার সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বসে মহসীন আলী ওই কাণ্ড ঘটান। এরপর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসমাগমের স্থানে প্রকাশ্যে ধূমপান আইনত দণ্ডনীয় হলেও মঞ্চে বসে স্কুলশিশুদের সামনেই সিগারেট টানতে দেখা যায় তাকে।

মৌলভীবাজারের সংসদ সদস্য মহসীন আলীর প্রকাশ্যে ধূমপানের ওই ছবি নিয়ে সোমবারই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ব্যাপক সমালোচনা শুরু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026