সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দূষণের ক্ষেত্রে দিল্লি চীনের রাজধানী বেইজিংকেও ছাড়িয়ে গেছে। ইয়াল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে বলে এনডিটিভি জানিয়েছে। ভারতের সরকারি সংস্থাগুলো দিল্লির বাড়তে থাকা এই দূষণ সম্পর্কে এখনো উদাসীন বলে ওই গবেষণাপত্রে বলা হয়েছে।

যানবাহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়াই মূলত দিল্লির দূষণের জন্য দায়ী। দিল্লিতে প্রতিদিন ১৪শ’ নতুন যানবাহন রাস্তায় নামে। ২০১৩ সাল থেকে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা ৪৪ শতাংশ বেড়েছে। দিল্লির বায়ু দূষণ বেইজিংয়ের দ্বিগুণ। প্রায়ই সেখানে দিনের পর দিন ঘন কুয়াশা চারিদিক অবছা অন্ধকার করে রাখে। নিম্নমুখী জিডিপি ও উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধিও ভারতের পরিবেশকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দূষণের কারণে গত কয়েক বছর ধরে শীতকালে দিল্লিতে ঘন কুয়াশা ও ঠাণ্ডা বেড়ে গেছে। এই অতিরিক্ত দূষণ মানবস্বাস্থ্যের জন্যও বড় হুমকি। দিল্লির পাঁচজন অধিবাসীর মধ্যে দুইজন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। গ্রিন ইনডেক্সে বিআরআইসিএসভুক্ত দেশগুলোর (চীন, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা) মধ্যে ভারতের অবস্থানই সবচেয়ে নাজুক। গ্রিন ইনডেক্সের ১৭৮টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৫৫। চীন আছে ১১৮তম অবস্থানে। দক্ষিণ আফ্রিকার অবস্থা সবচেয়ে ভালো, ৭২তম। বিশ্বজুড়ে জীববৈচিত্র্য ও তাদের বাসস্থান সুরক্ষার ক্ষেত্রেও ভারত অনেক পিছিয়ে আছে বলে ওই গবেষণায় বলা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026