সৈয়দা রুমি আহমেদ: ব্রিটেশ অর্থনীতিতে জিডিপি ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৭ সালের পর এই প্রথম জিডিপি বৃদ্ধি পাওয়ায় সন্তুষ প্রকাশ করেছেন চ্যন্সেলার জর্জ অবসর্ন। তিনি বলেন অর্থনৈতিক উন্নয়নে বর্তমান জোট সরকারের পরিকল্পনা কাজ করছে এটা তার সবচেয়ে বড় প্রমাণ। তবে আমি বলছি না যে, আমাদের কাজ শেষ হয়ে গেছে।
এদিকে লেবার বলছে জিডিপি বাড়লেও লিভিং ক্রাইসিস কমছে না। বরং নীচের দিকে ধাবিত হচ্ছে। যার জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে ওয়াকিং লোকজন। ব্রিটিশ পার্লামেন্টে আনিত এক প্রস্তাবে ব্রিটিশি শ্যাডো চ্যান্সেলার এড বলস এমপি কঠোর সমালোচনা করে বলেন, এই ধরনের সমস্যা মুখাবেলা করতে পারছেন না প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও চ্যান্সেলার জর্জ অসবর্ন।