সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

শার্লিন চোপড়া প্রতারণার শিকার

শার্লিন চোপড়া প্রতারণার শিকার

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত কামসূত্র থ্রিডি সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন শার্লিন চোপড়া। সিনেমাটিতে শার্লিন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। মামলার অভিযোগে পরিচালক রুপেশ পালের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও যৌন নির্যাতনের কথা উল্লেখ করা হয় ।

পুলিশের অতিরিক্ত কমিশনার এবং স্থানীয় পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টরকে একটি চিঠি পাঠিয়ে শার্লিন মামলাটি গ্রহণ ও রুপেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। ভুল ডকুমেন্ট দেখিয়ে কামসূত্র থ্রিডিতে সাইন করানো এবং যথাযথ পারিশ্রমিক না দেয়ার অভিযোগে রুপেশকে দোষারোপ করা হয়।

Sharlin-chopra

এছাড়া পরিচালকের অশ্লীল প্রস্তাব প্রত্যাখ্যান করায় শার্লিনের নগ্ন ছবি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছিল বলে জানান এই সেক্স সিম্বল অভিনেত্রী। এদিকে রুপেশ পাল একটি প্রেস রিলিজ পাঠিয়ে দাবি করেন নতুন প্রচার হওয়া একটি ট্রেলরে নিজের উপস্থিতি না পেয়ে তার বিরুদ্ধে লেগেছেন শার্লিন। কামসূত্র থ্রিডি চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026