রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯

সিলেটে মজুমদারীতে আহতের জের ধরে ট্রাকে আগুন

সিলেটে মজুমদারীতে আহতের জের ধরে ট্রাকে আগুন

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর মজুমদারিতে ট্রাক চাপায় এক শিশু আহতের ঘটনায় একটি পাথরবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে সালুটিকরের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক মজুমদারি এলাকায় একটি শিশুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। শিশুটি মজুমদারির আবদুল গফুর ডেকোরেটার্সের কর্মচারী বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026