বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪১

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল

শীর্ষবিন্দু নিউজ: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের সময় এগিয়ে আনা হয়েছে। আগামীকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। রাজধানীর অদূরে টঙ্গীতে তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ দ্বিতীয় দিনেও মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন তাবলিগের দেশি-বিদেশি মুরব্বিরা। ৩৩টি জেলার মুসল্লিরা দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন।

ইজতেমা আয়োজক কমিটি জানিয়েছে, মুসল্লিদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। প্রথম পর্বের আখেরি মোনাজাত বেলা একটার দিকে অনুষ্ঠিত হয়েছিল। এদিকে বিশ্ব ইজতেমায় এসে নিখোঁজ হয়েছেন এক মুসল্লি। সড়ক দুর্ঘটনা ও অসুস্থ হয়েছে মারা গেছেন আরও দুজন। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। ইজতেমার মাসলাহাল জামাতের একজন মুরব্বি জানান, গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছেন মোহাম্মদপুরের আদাবর এলাকার শাজাহানের ছেলে শেখ আল যায়েদ ওরফে লিটন। আজ বেলা একটা নাগাদ তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

টঙ্গী সরকারি হাসপাতালের ইজতেমা নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে নোয়াখালীর রাজারামপুর থেকে আসা নুর মোহাম্মদ (৭০) টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আজ ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার আবদুর রহমান (৬২) হূদরোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় টঙ্গী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026