সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৯

রুশনারা আলী এমপি প্রতিষ্ঠিত চ্যারেটি আপরাইজিং যাত্রা শুরু

রুশনারা আলী এমপি প্রতিষ্ঠিত চ্যারেটি আপরাইজিং যাত্রা শুরু

শীর্ষবিন্দু নিউজ: কনজারভেটিভ লীডার ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লিবডেম লীডার ও উপপ্রধান মন্ত্রী নিক ক্লেগ, লেবার লীডার ও পার্লামেন্টে বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ড রুশনারা আলীর আহধ্বানে সাড়া দিয়ে এক হলেন। যোগ দিলেন রুশনারা প্রতিষ্ঠিত চ্যারেটি ষ্ক্রআপরাইজিংম্ব এর প্রতিষ্ঠাতা প্যাট্রন হিসাবে।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন হয়েছেন এর অন্যতম এ্যাম্বাসেডর। ২৭ জানুয়ারী, সোমবার পার্লামেন্টের স্পীকার হাউসে তাদের প্যাট্রন এবং এ্যাম্বাসেডর হিসাবে যোগদানের ঘোষণা এবং বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বতন্ত্রভাবে আপরাইজিংম্ব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।  শ্যাডো এডুকেশন মিনিস্টার এবং বেথনালগ্রীণ এন্ড বো আসনের এমপি রুশনারা আলী হচ্চেছন ষ্ক্রআপরাইজিংম্ব এর কো-ফাউন্ডার এবং চেয়ারম্যান।

সোমবার হাউস অব কমন্সের স্পীকার রাইট অনারেবল জন বারকো এমপিম্বর স্বাগত ভাষনের মধ্যে দিয়ে স্পীকার হাউসের স্টেইট রুমে ষ্ক্রআপরাইজিংম্ব এর উদ্ধোধন ঘোষনা করা হয়। মিনিস্টার ফর সিভিল সোসাইটি নিক হার্ড এমপি এবং শ্যাডো এডুকেশন সেক্রেটারী ট্রিসট্রাম এমপি এতে মূল বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বেশ কজন সেক্রেটারী, মিনিস্টার, শ্যাডো মিনিস্টার, এমপি, আপরাইজিং এ্যাম্বাসেডর, ফান্ডার, ট্রাস্টিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লিবডেম লীডার নিক ক্লেগ, লেবার লীডার এড মিলিব্যান্ড ভিডিও ম্যাসেজের মাধ্যমে আপরাইজিং এর প্যাট্রন হওয়ার ঘোষণা দেন এবং সংগঠনের সাফল্য কামনা করেন।  আজ থেকে ৫ বছর আগে অর্থাৎ২০০৮ সালে থিংক ট্যাংক ষ্ক্রইয়ং ফাউন্ডেশনেরম্ব একটি অনন্য প্রজেক্ট হিসাবে ষ্ক্রআপরাইজিংম্ব এর যাত্রা শুরু হয়। ২৭ জানুয়ারী, সোমবার থেকে একটি স্বতন্ত্র চ্যারিটি হিসাবে এটি যাত্রা শুরু করলো।  আপরাইজিংম্ব এর মূল লক্ষ্য হচ্চেছ তরুণদের মধ্যে লীডারশীপের যোগ্যতাকে বিকশিত করা। সমাজের বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত ষ্ক্রহোয়াইট ওয়ার্কিং ক্লাস, ব্ল্যাক এন্ড এথনিক মাইনোরিটি এবং শারীরিকভাবে অক্ষমম্ব মেধাবী তরুণরা হচ্চেছ এর টার্গেট গ্রুপ।

আপরাইজিংম্ব সমাজের এই অংশের ১৯ থেকে ২৫ বছরের তরুণ-তরুণীদের লীডারশীপ ডেভেলাপমেন্ট, মিডিয়া, সোশাল একশন ক্যাম্পেইনিং স্কীল ডেভেলাপমেন্ট (সামাজিক উদ্দোগের জন্য উদ্ধুদ্ধকরন), পাবলিক স্পিকিং ইত্যাদি বিষয়ে ট্রেনিং দিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এটি ৯ মাসের একটি পার্র্ট টাইম কোর্স। ট্রেনিং এর পর আপরাইজিংম্ব তরুণদের একটি সংগঠিত নেটওয়ার্কিং পোগ্রামের অধীনে মূলধারার রাজনীতিবিদ, ব্যবসায়ী, সিভিল সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযোগ করিয়ে দেয়।

২০০৮ সালে ইয়ং ফাউন্ডেশনের একটি প্রজেক্ট হিসাবে ইস্ট লন্ডনে কাজ শুরুর পর ষ্ক্রআপরাইজিংম্ব এ পর্যন্ত ৪৫০ জন তরুন-তরুণীকে ট্রেনিং দিয়েছে। ট্রেনিং পোগ্রামের পর এদের মধ্যে ৬৬% তাদের কমিউনিটিতে ষ্ক্রসোশাল একশন ক্যাম্পেইনেম্ব নেতৃত্ব দিয়েছেন। বিপরীতে সারা দেশে গড়ে এই সংখ্যা মাত্র ২৯%। সার্ভেতে দেখা গেছে প্র্যাকটিক্যাল লীডারশীপ এক্সপেরিয়েন্স, চাকুরীর পাবার যোগ্যতা বৃদ্ধি, ভাল নেটওয়ার্ক আপরাইজাম্বরদের এই সাফল্যের পিছনে কাজ করেছে। ৯৬% তরুণ তাদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধিতে ষ্ক্রআপরাইজম্ব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন। ষ্ক্রআপরাইজিংম্ব এর কার্যক্রম লন্ডন ছাড়াও ২০১০ সালে বার্মিংহামে, ২০১১ সালে বেডফোর্ডে, ২০১২ সালে ম্যানচেষ্টারে বিস্তৃত করা হয়। পর্যায়ক্রমে এটি সারাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী রাইট অনারেবল ডেভিড ক্যামেরন এমপি স্বতন্ত্রভাবে ষ্ক্রআপরাইজিংম্ব এর যাত্রা উপলক্ষে এক বিবৃতিতে তার প্রতিক্রিয়ায় বলেন, ষ্ক্রগত কয়েক বছর ধরে সংগঠনটি এদেশের সুযোগ বঞ্চিত জনগোষ্ঠির তরুণদের লীডারশীপ যোগ্যতা বৃদ্ধিতে অসাধারন কাজ করে যাচ্চেছ। এই সংগঠনের মূখ্য আদর্শের মতো গুরুত্বপূর্ণ বিষয় বৃটেনের জন্য আর হতে পারে না। আর সেই আদর্শ হচ্চেছ, তুমি কোথায় জন্ম গ্রহন করেছ অথবা তোমার পিতামাতা কে, তা কোন বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য হচ্চেছ তুমি কে এবং তুমি আমাদের দেশের জন্য কী করতে যাচ্চছ।  এই আদর্শই আমাদের দেশের জন্য দরকার এবং ষ্ক্রআপরাইজিংম্ব এই আদর্শের ভিত্তির উপরই দাঁড়িয়ে আছে।

এজন্য এর প্যাট’্রন হিসাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। উপ-প্রধানমন্ত্রী রাইট অনারেবল নিক ক্লেগ এমপি বলেন, ষ্ক্রআমাদেরকে এমন একটি সমাজ সৃষ্টি করতে হবে যেখানে জন্ম-পরিচয় নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। সঠিক দক্ষতা বৃদ্ধি এবং প্রাপ্য চাকুরী নিশ্চিতের জন্য তরুণদের সাপোর্ট দিতে হবে। আমি চাই বৃটেনের সকল জনগোষ্ঠির তরুণরা তাদের সম্ভাবনাকে আবিষ্কার করুক এবং তাদের লোকাল কমিউনিটির উন্নয়নে সহায়তা করুক। ষ্ক্রআপরাইজিংম্ব এই বিষয় নিয়ে কাজ করে বলেই আমি এর প্যাট্রন হয়েছি।

বিরোধীদলের নেতা রাইট অনারেবল এড মিলিব্যান্ড এমপি বলেন, পরবর্তী জেনারেশন তার অতীত জেনারেশনের চেয়ে ভাল – এটাই হচ্চেছ বৃটেনের প্রতিশ্রুতি। আর এটা তখনই সম্ভব যখন সবার সমান সুযোগ নিশ্চিত হয়। নেটওয়ার্ক এবং সুযোগের অভাবে অনেক তরুন-তরুণী পিছনে পড়ে থাকে আর বিশেষ সুবিধাপ্রাপ্তরা এগিয়ে যায়। আপরাইজিংম্ব এটা পরিবর্তনের জন্য কাজ করছে এবং এর প্রতি আমার পূর্ণ সাপোর্ট রয়েছে। ২০২০ এর কেবিনেটে ষ্ক্রআপরাইজিংম্ব এর কাউকে দেখতে পেলে আমি বিশেষভাবে আনন্দিত হবো ।

আপরাইজিং এর চেয়ার এবং এর কো-ফাউন্ডার শ্যাডো এডুকেশন মিনিস্টার রুশনারা আলী এমপি বলেন, যখন  এদেশের প্রায় ১ মিলিয়নেরও বেশী তরুণ বেকার, সামাজিক গতিশীলতা যখন মারাত্মক চ্যালেঞ্জ তখন এই প্রজেক্ট তরুণদের সামনে লীডারশীপ পজিশনে যাবার এবং তাদের কমিউনিটিতে ষ্ক্রসোশাল একশন ক্যাম্পেইন (সামাজিক উদ্দোগের জন্য উদ্ধুদ্ধকরন) পরিচালনার সুযোগ এনে দিয়েছে।  আমি আশা করি আগামী দিনগুলোতে সকল কমিউনিটির শত শত তরুণ রাজনীতি, সিভিল সোসাইটি এবং প্রাইভেট সেক্টরের প্রভাবশালী স্থানগুলোতে জায়গা করে নিবে আর এর মাধ্যমে এদেশের রাজনীতি, মিডিয়া, ব্যবসাসহ সর্বত্র তীব্রভাবে আকড়ে রাখা একটি ক্ষুদ্র এলিট গোষ্ঠির কতৃত্বের অবসান ঘটবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026