মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০

বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বেসেডর সাকিব

বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বেসেডর সাকিব

শীর্ষবিন্দু নিউজ: বাংলালিংকের সঙ্গে জুটি বেঁধেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে এখন থেকে এই মোবাইল ফোন অপারেটরের বিভিন্ন প্রচার কার্যক্রমে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। ওয়েস্টিন হোটেলে শনিবার এক সংবাদ সম্মেলনে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেন বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা।

জিয়াদ সাতারা নিজ প্রতিষ্ঠানের লোগেতে থাকা বাঘের ডোরাকাটা চিহ্নের দিকে ইঙ্গিত করে বলেন, বাংলালিংক এবং সাকিব আল  হাসানের মধ্যে এই নতুন অধ্যায় যেন দুই বাঘের এক সাথে হয়ে নতুন কিছু অর্জনের পথে প্রথম ধাপ। একদিনের ক্রিকেটে সেরা অলরাউন্ডার সাকিব টাইগারদের সাবেক অধিনায়ক। ২৭ বছর বয়সী সাকিবের সঙ্গে জুটিবদ্ধ বাংলালিংক দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যার গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি।

এতে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ ফাইনান্সিয়াল অফিসার ইয়াসির আব্দেল হাকিম, চিফ টেকনোলজি অফিসার পেরিহেন এলহামি, মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026