মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬

জুতা নিয়ে ঝগড়ার জের: শারজায় দুই বাংলাদেশীর মৃত্যু

জুতা নিয়ে ঝগড়ার জের: শারজায় দুই বাংলাদেশীর মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এক জোড়া জুতা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। তা নিয়ে মারামারি। অতঃপর ২ বাংলাদেশী নাগরিকের মৃত্যু এবং গুরুতর আহত ৩ জন। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শিল্প এলাকায়। গোয়েন্দা পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

একদল শ্রমিকের মধ্যে একজোড়া জুতা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। মারামারির খবর পেয়ে শনিবার রাত ২টার সময় পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুই বাংলাদেশীর মৃতদেহ উদ্ধার করে। তাদেরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত দুই বাংলাদেশীর বয়স ২৪। ঘটনায় গুরুতর আহত তিন কর্মী আল কুয়েতি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026