শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪

পুনর্বাসনের দাবিতে সিলেট নগরীতে হকারদের মিছিল: প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান

পুনর্বাসনের দাবিতে সিলেট নগরীতে হকারদের মিছিল: প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান

শীর্ষবিন্দু নিউজ: নগরীতে হকারদের পুনর্বাসনের দাবিতে রেজিস্টারি মাঠ থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়। হকাররা রেজিস্টারি মাঠে কিছু সময় অবস্থান করে। পরে হকাররা একই দাবিতে মহানগর পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করে।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টায় কয়েক শত হকার পুনর্বাসনের দাবিতে নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিল বের করে। মিছিলটি শুরু হওয়ার পরই পুলিশী বাধার সম্মুখিন হয়। পুলিশী বাধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়। পরে হকাররা রেজিস্টারি মাঠে কিছু সময় অবস্থান করে চলে যান। দুপুর ১২টার দিকে সিলেট মহানগর হকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. রকিব স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সিলেট নগরীতে ২০ হাজার হকার রয়েছেন।

প্রসঙ্গত: সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নেয়ার পর নগরীর সৌন্দর্য্যবর্ধনের জন্য ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। তাই হকাররা বেকার হয়ে পড়েছেন। তারা পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। অর্থাভাবে অনেক হকারের ছেলে-মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। ভাড়া পরিশোধ করতে না পারায় অনেক হকারদের বাসা ছাড়তে হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026