মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪১

আজ থেকে ইনকিলাব প্রকাশ হচ্ছে: প্রধানমন্ত্রীকে সম্পাদকের ধন্যবাদ চিঠি

আজ থেকে ইনকিলাব প্রকাশ হচ্ছে: প্রধানমন্ত্রীকে সম্পাদকের ধন্যবাদ চিঠি

শীর্ষবিন্দু নিউজ: দৈনিক ইনকিলাব আজ থেকে প্রকাশ হচ্ছে। একটি বিতর্কিত সংবাদ প্রকাশের জের ধরে গত ১৬ই জানুয়ারি পুলিশ ছাপাখানা বন্ধ করে দেয়ার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। ওই দিন তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। ছাপাখানা সিলগালা করার বিষয়ে হাইকোর্টে দায়ের করার রিট নিষ্পত্তি হওয়ার আগেই শনিবার ছাপাখানা খুলে দেয় পুলিশ। প্রেস খুলে দেয়া ও পত্রিকা প্রকাশের সুযোগ দেয়ায় পত্রিকাটির সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে পত্রিকাটির এক সাংবাদিকের করা আবেদনের প্রেক্ষিতে গতকাল জব্দ করা মালামাল ফিরিয়ে দিতে গতকাল নির্দেশ দিয়েছে আদালত। এদিকে দৈনিক ইনকিলাব-এর ছাপাখানা, সার্ভারসহ অন্য সরঞ্জামাদির সিলগালা খুলে দিয়ে পত্রিকাটি প্রকাশের সুযোগ করে দেয়ায় দৈনিকটির সম্পাদক এ এম এম বাহাউদ্দীন পত্রিকাটিতে কর্মরত সাংবাদিক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন।

গতকাল বিকালে দৈনিক ইনকিলাবের নগর সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ইনকিলাব সম্পাদক বলেন, গত ১৬ই জানুয়ারি দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ায় গত ১৭ই জানুয়ারি থেকে আমরা পত্রিকাটির অনলাইন সংস্করণে অনুতাপ ও গভীর দুঃখ প্রকাশ করে আসছি।

এ এম এম বাহাউদ্দীন বলেন, বাংলাদেশ রাষ্ট্রের সুনামহানি হয় এবং সামপ্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে, এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক ইনকিলাব এখন থেকে আরও সতর্কতা অবলম্বন করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংবিধান সমুন্নত রাখতে দৈনিক ইনকিলাব সব সময়ই অঙ্গীকারবদ্ধ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026