বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২

দৈনিক অর্থনীতি প্রতিদিন বন্ধ ঘোষণা

দৈনিক অর্থনীতি প্রতিদিন বন্ধ ঘোষণা

শীর্ষবিন্দু নিউজ: প্রকাশনা শুরুর মাত্র ১৪ মাসের মাথায় দৈনিক অর্থনীতি প্রতিদিন বন্ধ ঘোষণা করেছেন এর মালিকপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকেই নির্বাহী সম্পাদক ফজলুল বারীকে ঘেরাও করে রেখেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাহী সম্পাদক তার কার্যালয়ে ঘেরাও হয়ে আছেন। পত্রিকাটির অফিসে উত্তেজনা বিরাজ করছে।

পত্রিকাটির কম্পিউটার বিভাগের অপারেটর জানান, দৈনিকটি বন্ধ ঘোষণার বিষয়ে কদিন আগেই সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তাদের জানিয়ে দেন মালিকপক্ষ। এ বিষয়টি নিয়ে রবিবার সাংবাদিকরা সভা করেন। সেখানে সিদ্ধান্ত হয় তাদের দেনা-পাওনা বুঝিয়ে দেয়ার পরেই পত্রিকা বন্ধ করা যাবে, অন্যথায় নয়। রবিবার রাতে যথারীতি কাজ হয় এবং সোমবার পত্রিকাটি প্রকাশিতও হয়েছে। কিন্তু রবিবার রাতে কাজ করে সাংবাদিকরা চলে যাওয়ার পর মালিকপক্ষ সার্ভারের হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়।

২০১২ সালের ২ ডিসেম্বর অর্থনীতি প্রতিদিন পত্রিকাটি বাজারে আসে। সবুজ উদ্যোগ লিমিটেড নামে একটি কোম্পানির অধীনে পত্রিকাটি প্রকাশিত হচ্ছিল। এই কোম্পানির চেয়ারম্যান আরএকে গ্রুপের আনোয়ারুল জামান। প্রকাশক ও সম্পাদক হিসেবে নাম রয়েছে শিল্পপতি আব্দুল হকের। তিনি বাংলাভিশন টেলিভিশন চ্যানেলেরও চেয়ারম্যান। মাত্র ১৪ মাসের মাথায় আর্থিক সংকটে পড়ে দৈনিকটি বন্ধ ঘোষণা হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026