বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪২

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া: সময় থাকতে সমঝোতার আহবান

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া: সময় থাকতে সমঝোতার আহবান

শীর্ষবিন্দু নিউজ: গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে এক মাসে বিরোধী জোটের ৩০০ নেতা-কর্মীকে হত্যা অথবা গুম করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক ব্যক্তির স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসেছে। দেশে কোন নির্বাচন হয়নি। হয়েছে আসন ভাগাভাগি। জনগণের ভোট ও সমর্থন ছাড়া একটি সংসদ ও অবৈধ সরকার গঠন হয়েছে। এই সংসদের এমপি, নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার ও সাজানো বিরোধী দলের নেতা কেউই জনগণের ভোটে হননি। সংবিধানের ধুয়া তুলে তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছেন। দেশবাসীর সঙ্গে এতো বড় প্রতারণার পর জনগণের কথা তাদের মুখে শোভা পায় না। বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীরসহ বিএনপি ও ১৯ দলের শীর্ষ স্থ্ানীয় নেতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া বলেন, ৫ই জানুয়ারি আসন ভাগাভাগির নির্বাচন হয়েছে। এক ভাগ আসন আমাদেরও দিতে চেয়েছিল। আমরা রাজি হইনি। আসন ভাগাভাগির নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। তিনি বলেন, খুনী সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে দেশের কারাগার ভরে ফেলা হয়েছে রাজনৈতিক বন্দি দিয়ে। একেক এলাকায় হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে। যখন যাকে ইচ্ছা গ্রেপ্তার করছে বিরোধী দলের নেতাকর্মীদের। বিএনপির কাছে খুন গুমের যে তালিকা এসেছে। ২৬ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি এই সময়ের মধ্যে প্রায় তিনশ রাজনৈতিক নেতাকর্মী খুন ও গুম হয়েছেন। এর মধ্যে ৩৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৯ হাজার ২৬২ জন নেতাকর্মীকে।

সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, সভ্য পৃথিবীতে দুয়েকটি দেশের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকা যায় না। তাই সময় থাকতে সমঝোতায় আসুন। তাছাড়া আমরা শুধু সমঝোতার আহ্বান জানিয়ে যাবো এটা ভাবার কোন কারণ নেই। অতিদ্রুত আমাদের কঠোর আন্দোলন শুরু হবে।

কবে নাগাদ কঠোর কর্মসূচি দেয়া হবে সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন,  সারা দেশে আমাদের দলের শ’ শ’ নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে কারাগাওে পাঠানো হয়েছে। দলের অঙ্গসংগঠনগুলোকে ঘুচিয়ে অতিদ্রুত কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026