সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

বিমানে টুথপেস্ট বোমা হামলার আশংকা যুক্তরাষ্ট্রের

বিমানে টুথপেস্ট বোমা হামলার আশংকা যুক্তরাষ্ট্রের

রাশিয়াগামী আমেরিকান ও অন্যান্য দেশের বিমানে সন্ত্রাসীরা গোপনে টুথপেস্ট বোমা রাখার চেষ্টা করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অবকাশ নগরী সোচিতে আগামীকাল শুক্রবার শীতকালীন অলিম্পিক শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র দেশী-বিদেশী অংশীদারদের সঙ্গে নিয়মিত সংশ্লিষ্ট তথ্য বিনিময় করে। বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সুনির্দিষ্ট হুমকির কোন তথ্য তাদের কাছে নেয়।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, রাশিয়াগামী বিমানে টুথপেস্ট বোমা সম্পর্কে হুমকিসম্বলিত তথ্য প্রকাশ সোচিতে ভ্রমণের বিদ্যমান শিডিউলে কোন প্রভাব ফেলবে না।

এক মার্কিন কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, সন্ত্রাসীরা টুথপেস্ট টিউবের মধ্যে বিস্ফোরক ভরে ‘সুনির্দিষ্টভাবে রাশিয়াগামী’ বিমান ধরতে পারে বলে তাদের কাছে খবর আছে। এর আগে বুধবার মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে দুটি রণতরী কৃষ্ণ সাগরে এসে পৌঁছেছে এবং খেলা চলাকালীন জরুরী নিরাপত্তায় তা সর্বদা প্রস্তুত থাকবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর মার্কিন বিমানে কয়েক দফা হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় সে দেশের গোয়েন্দারা। এরপর থেকে মার্কিন বিমানে হাতব্যাগে তরল পদার্থ ও টুথপেস্ট নেয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদ নগরীতে গত ডিসেম্বরে পৃথক আত্মঘাতী হামলার পর সোচিতে অনুষ্ঠেয় শীতকালীন গেমসকে কেন্দ্র করে সেখানকার সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ওয়াশিংটনের। উত্তরাঞ্চলের ককেশাস অঞ্চলের ইসলামপন্থী জঙ্গিদের অব্যাহত হুমকি সেই উদ্বেগে নতুন মাত্রা যুক্ত করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026