শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৮

ব্রিটেনে মোবাইলে পর্ণ ভিডিও: আটক তিন নিরাপত্তারক্ষী

ব্রিটেনে মোবাইলে পর্ণ ভিডিও: আটক তিন নিরাপত্তারক্ষী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মোবাইলে থেকে মোবাইলে হার্ডকোর পর্নগ্রাফি বিনিময় করার অভিযোগে ব্রিটেনের কূটনীতিক নিরাপত্তারক্ষী বাহিনীর (ডিপিজি) ৩ সদস্যকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।

প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট, লন্ডন পুলিশের সদরদপ্তর স্কটল্যান্ড ইয়ার্ড ও রাজধানী লন্ডনে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করে রাজসিক বাহিনী ডিপিজি। স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র শনিবার জানিয়েছেন, তদন্তে গ্রেফতারকৃতদের পর্নগ্রাফি বিনিময়ের দৃশ্যটির প্রমাণ পাওয়া গেছে।

ডিপিজি সূত্র জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই তিনজনের একজনকে বরখাস্ত করা হয়েছে এবং দু’জনকে অনুমতি সাপেক্ষে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সরকারি মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী এবং সফররত বিভিন্ন দেশ ও সরকারপ্রধানদের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026