বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৪

চলন্ত বাসে ধর্ষণ: চালক ও হেলপারের যাবজ্জীবন

চলন্ত বাসে ধর্ষণ: চালক ও হেলপারের যাবজ্জীবন

শীর্ষবিন্দু নিউজ: বহুল আলোচিত মানিকগঞ্জে চলন্তবাসে গার্মেন্টসকর্মী ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার দুই আসামি শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মানিকগঞ্জের আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

মানিকগঞ্জে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণের দায়ে চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এ কে এম মোস্তফা দেওয়ান বৃহস্পতিবার চাঞ্চল্যকার এই রায় ঘোষণা করেন।

গত বছরের ২৪শে জানুয়ারি ঢাকা-আরিচা মহাসড়কে শুভযাত্রা পরিবহনের বাসে এই ধর্ষণের ঘটনা ঘটে। সাভারের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি রাজবাড়ি যাওয়ার পথে চলন্তবাসে ঐ গার্মেন্টসকর্মী ধর্ষণের ঘটনায় বাসের চালক ও হেলপারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালত মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করলো।

মামলার দুই আসামি বাসচালক দিপু মিয়া (৩০) ও তার সহকারী কাশেম মিয়াকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার, অনাদায়ে আরো ৩ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরেকটি ধারায় দিপুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। মামলার দুই আসামিই বর্তমানে কারাগারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026